ট্রাম্প বলাতেই আমরা এই হামলা চালিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮

ট্রাম্প বলাতেই আমরা এই হামলা চালিয়েছি: ব্রিটিশ প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সিরিয়ায় সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এ হামলা বৈধ এবং নৈতিকভাবে সঠিক হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে হামলায় অংশ নিতে বলেছেন বলেই আমরা অংশ নিয়েছি।

Manual7 Ad Code

সোমবার ব্রিটিশ সংসদে বক্তব্যে দেওয়ার সময় থেরেসা মে এসব কথা বলেন। তিনি আবারো দাবি করেন, ‘সিরিয়ায় আর যাতে রাসায়নিক হামলা না হয় সেজন্য দেশটির ওপর ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আমরা এ হামলা করিনি। প্রেসিডেন্ট ট্রাম্প হামলা করতে বলেছেন বলেই আমরা হামলা করেছি।’

এদিকে, ব্রিটেনের বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বলেছেন, প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্রের কাছে নয় বরং ব্রিটিশ সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। করবিন জোর দিয়ে বলেন, সিরিয়ায় হামলা অবৈধ ছিল এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সনদেরও লঙ্ঘন।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন হামলায় জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির চেয়ে সিরিয়া ইস্যু বড় কোনো বিষয় ছিল না। করবিন বলেন, ব্রিটেন পরিকল্পিত সামরিক হামলায় অংশ নেবে কিনা তা ঠিক করার দায়িত্ব ছিল জাতীয় সংসদের।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code