সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত

Manual3 Ad Code

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চার সহোদরসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে কুমিল্লার চারজন, লক্ষ্মীপুরের দুইজন ও ফেনীর একজন বলে জানা গেছে।

Manual2 Ad Code

মঙ্গলবার দিনগত রাতে সৌদি আরবের আল হোলাইফা শহরে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত চার সহোদর হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২) এবং কমলনগর উপজেলার নিহত দুই সহোদর হলেন- করইতোলা বাজারসংলগ্ন চর লরেন্স গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও মো. ইব্রাহিম (২৩)।  দূর্ঘটনায় আরো  নিহত হয়েছেন চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০), ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার ইলিয়াছ মেম্বার বাড়ির মো. মহিউদ্দিন রাশেদের (৩৫) না জানা গেছে।  অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দুই সহোদর এমরানুল হক মুন্না ও ইমামুল সোহেলসহ নিহত সাত বাংলাদেশি সৌদি আরবের হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন। মঙ্গলবার রাতের খাবার শেষে একই কক্ষে ঘুমিয়ে পড়েন সাত বাংলাদেশি। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওই কক্ষের সাতজনই প্রাণ হারান।

Manual2 Ad Code

পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে প্রবাসে গিয়ে এমন করুণ মৃত্যুর খবরে নিহতদের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code