ভারত থেকে পচা মাংস আসে বাংলাদেশেও!

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

ভারত থেকে পচা মাংস আসে বাংলাদেশেও!

Manual4 Ad Code

পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কিছু রাজ্যে পচা মাংস সরবরাহ হচ্ছে রেস্টুরেন্টে, সম্প্রতি এমন অভিযোগ ওঠার পর তোলপাড় শুরু হয়েছে। শুধু কলকাতার হোটেলগুলোতেই নয়, ভাগাড়ের পচা মাংস পাচার হত বিদেশেও। প্রক্রিয়াকরণের পর প্যাকেটজাত মাংস চলে আসত বাংলাদেশে। এই অবৈধ ব্যবসার মূলহোতাদের খোঁজে অভিযান চালাচ্ছে ভারতীয় পুলিশ।

Manual1 Ad Code

ভারতীয় সংবাদপত্রের খবর বলা হয়েছে বজবজ এলাকার একটি ডাস্টবিন থেকে মরা পশুর মাংস পাচার হত শহরের হোটেলগুলিতে। সস্তা দামের খাবারে যে মাংস দেয়া হত তা আসত ডাস্টবিন থেকেই।

মরা পশুর মাংস পাচারের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই চক্রের মূলহোতা সানির হদিশ মেলে। বৃহস্পতিবারই বিহারের নওদা থেকে গ্রেফতার করা সানিকে। তবে শুধু বজবজ নয়, ভাগাড় কাণ্ড ছড়িয়েছে আরোা বিস্তীর্ণ এলাকায়। ট্যাংরা, কাঁকিনাড়া, জগদ্দল-সহ একাধিক জায়গায় হানা দেয় পুলিশ। খোঁজ মেলে হিন্দুস্তান কোল্ড স্টোরের।

হিমঘর ভাড়া নিয়ে সেখানে জমা রাখা হত টন টন মাংস। প্রথমে মরা পশুর মাংসকে বিভিন্ন রাসায়নিকের সাহায্যে প্রক্রিয়াকরণ করা হত। পরে তা প্যাকেটজাত করে রাখা হত হিমঘরেই। দেখে মনে হত একেবারে আসল টাটকা মাংসের মতোই। এই মাংসই চালান হত নিম্নদরের হোটেলে।

Manual2 Ad Code

জানা যাচ্ছে, বাংলাদেশ ও নেপালেও পাচার হত পচা মাংস। প্যাকেটজাত মাংসই ছড়িয়ে দেয়া হত ওই দুটি দেশে। টাটকা মাংসের সঙ্গে মিশিয়ে দেয়া হত এই ভাগাড়ের পচা মাংস। পুরো ব্যবসায় মধ্যস্থতা করত বেশ কয়েকজন। সানিকে জেরা করেই এই তথ্য পেয়েছে পুলিশ।

Manual4 Ad Code

ভারতীয় পুলিশের অনুমান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা ছাড়াও এই চক্রে আরো বড় প্রভাবশালী কেউ যুক্ত। তাদেরই খোঁজে হন্যে পুলিশ। ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code