‘তরুণদের পানের দোকান খোলার উপদেশ’

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

‘তরুণদের পানের দোকান খোলার উপদেশ’

Manual1 Ad Code

বেফাঁস মন্তব্য করা যেন থামছেই না ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। ইন্টারনেট, স্যাটেলাইট ও বিশ্বসুন্দরীদের নিয়ে মন্তব্য করার পর এবার তিনি তরুণদের পানের দোকান খোলার উপদেশ দিয়েছেন।

Manual7 Ad Code

তার মতে, সরকারি চাকরির জন্য রাজনৈতিক দলের পেছনে না ছুটে পানের দোকান দিলে তরুণরা লাভবান হতে পারে। তাছাড়া দশ বছর বেকার না থেকে গরু পালনও করা যায়। এতে করে দশ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স হবে।

শনিবার ত্রিপুরা ভ্যাটেরিনারি কাউন্সিলের এক সেমিনারে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এতে তিনি বলেন, ‘তরুণরা সরকারি চাকরি পেতে রাজনৈতিক দলগুলোর পেছনে বছরের পর বছর ঘুরে গুরুত্বপূর্ণ সময় অপচয় করছে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের মুদ্রা স্কিমের আওতায় ঋণ নিয়ে পশু সম্পদ খাতসহ বিভিন্ন প্রকল্প শুরুর মাধ্যমে শিক্ষিত তরুণদের স্বনির্ভর হওয়ার সুযোগ রয়েছে।’

Manual1 Ad Code

তরুণদের পথ বাতলে দিয়ে তিনি বলেন, ‘পানের দোকান বসানো যায়। তাতে আর্থিকভাবে লাভবান হও। তাছাড়া প্রত্যেক পরিবারে একটি করে গরু থাকা উচিত। ১০ বছর ধরে বেকার থাকার চেয়ে প্রত্যেক লিটার দুধ ৫০ রুপিতে বিক্রি করো।’

‘স্নাতক পাস করা তরুণরা চাষাবাদ ও পোল্ট্রি ব্যবসা শুরু করলে মান-সম্মান যায়, এমন নিচু মানসিকতাই বেকারত্বের কারণ’- বলেন বিপ্লব কুমার দেব।

Manual5 Ad Code

বাংলাদেশি বংশোদ্ভূত বিপ্লব দেব মাত্র একদিন আগেই সাবেক মিস ওয়ার্ল্ড দিয়ানা হ্যাইডেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। এছাড়াও তিনি বিশ্বসুন্দরী প্রতিডোগিতাকে প্রসাধণ মাফিয়াদের চক্রান্ত বলেও দাবি করেন। তার এমন মন্তব্যে ভারতজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও তাতে কোনও গা নেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code