ভারতে আবারো ১০ স্থানে মুসলিমদের নামাজে বাঁধা

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮

ভারতে আবারো ১০ স্থানে মুসলিমদের নামাজে বাঁধা

Manual6 Ad Code

ফের খোলাস্থানে নামাজ পড়াতে বাধা প্রদান করা হল ভারতের গুরুগ্রামে৷ গত শুক্রবার ১০ টি স্থানে খোলা জায়গায় মুসলিমদের নামাজ পাঠে বাধা দেওয়ার খবর ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। গুরুগ্রাম এবং তার চারপাশের মোট ১০ টি স্থানে এই ঘটনা ঘটে৷ দুই সপ্তাহ আগেই গুরুগ্রামে সেক্টর ৫৩-তে খোলাস্থানে নামাজ পড়াতে বাধা দেয় হিন্দু গ্রামবাসীরা। প্রতি শুক্রবার প্রায় ৭০০ মুসলিম এই স্থানে নামাজ পড়ে।

Manual7 Ad Code

নেহেরু যুব সংগঠন ওয়েলফেয়ার সোসাইটি চ্যারিটেবল ট্রাস্টের প্রধান ওয়াজিদ খান জানান, বৃহস্পতিবার পুলিশ প্রধানের সঙ্গে হওয়া মিটিংয়ে স্থির হয় তিন স্থানে মুসলিমরা নমাজ পড়বে। এই স্থানগুলি হল, সেক্টর ৫৩ প্লট, সিকন্দরপুর এবং অতুল কাটারিয়া চৌক।এই সব স্থানে নামাজ পড়ার কারণে যানজটের অভিযোগ ছিল।

Manual8 Ad Code

এদিকে, হিন্দু সংগঠনের সদস্যরা সাইবার পার্কের কাছে ৩ স্থানে মুসলিমদের নামাজ পড়াতে বাধা দেন, সেখানে পুলিশও মোতায়েন করা হয় বলে জানা যায়। গুরুগ্রামের পুলিশের পিআরও রবীন্দর কুমার জানান, সব থানাতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বিশেষ বিশেষ স্থানগুলিতে পুলিশ মোতায়েন করে রাখা হয়। তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ আসেনি।

অন্যদিকে, গুরুগ্রামের ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং জানান, সব স্থানে নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরো জানান, নমাজে যদি কেউ বাধা দিতে চায়, সেই প্রচেষ্টাকে রুখবে প্রশাসন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code