প্রাপ্ত বয়স্ক হলেই লিভ টুগেদার বৈধ : ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ৭, ২০১৮

প্রাপ্ত বয়স্ক হলেই লিভ টুগেদার বৈধ : ভারতের সুপ্রিম কোর্ট

Manual7 Ad Code

সম্মতি থাকলে প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী লিভ টুগেদার করতেই পারেন, পুরুষের বয়স ২১-এর কম হলেও। ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। ভারতে বিয়ের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বৈধ বয়স ২১ আর নারীদের ক্ষেত্রে তা ১৮ বছর।

কেরালার ২০ বছর বয়সী তুষারার সঙ্গে গত বছর বিয়ে হয় নন্দকুমারের। বিয়ের সময় নন্দকুমারের বয়স ছিল ২১-এর কম। ওই বিয়ের পরেই তার মেয়েকে অপহরণ করা হয়েছে, এই অভিযোগে একটি মামলা দায়ের করেন তুষারার বাবা। সেই মামলায় গত বছর কেরালা হাইকোর্ট ওই বিয়েকে অবৈধ ঘোষণা করে তুষারাকে তার পিত্রালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। কেরালার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে।

Manual3 Ad Code

তারই প্রেক্ষিতে বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার বলেছে, ‘বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বয়স না হলেও যারা প্রাপ্তবয়স্ক, তারা (এ ক্ষেত্রে, তুষারা ও নন্দকুমার) সেই সম্পর্কের বাইরেও লিভ-ইন করতে পারেন। তাদের সেই আইনি অধিকার রয়েছে। আইনসভাও লিভ-ইন সম্পর্ককে অনুমোদন করেছে। সেই সম্পর্ককেও পারিবারিক হিংসা আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Manual8 Ad Code

সে ক্ষেত্রে তুষারাকে তার পিত্রালয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেয়াটা কেরালা হাইকোর্টের উচিত হয়নি বলেও মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তুষারা কার সঙ্গে থাকবেন, সেটা তাকেই ঠিক করতে বলেছে শীর্ষ আদালত।

ডিভিশন বেঞ্চ এও বলেছে, ‘দাম্পত্যে সঙ্গী নির্বাচনে আদালত জাতির পিতার ভূমিকা নিতে পারে না।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code