আবারো চীনে কিম, শি’র সঙ্গে গোপন বৈঠক

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮

আবারো চীনে কিম, শি’র সঙ্গে গোপন বৈঠক

Manual4 Ad Code

আবারো বৈঠকে মিলিত হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ও মঙ্গলবার চীনে গোপন বৈঠকে মিলিত হয়েছেন এই দুই নেতা। কিম ও শি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে বন্দর শহর ডালিয়ানে দেখা করেন।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, কিম ডালিয়ানে সোমবার উপস্থিত হন এবং মঙ্গলবার ওখান থেকে চলে যান।

Manual7 Ad Code

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে খবরটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ ও নিউ ইয়র্ক টাইমস। দুই মাসেরও কম সময়ের মধ্যে কিম ও জিনপিং দুইবার বৈঠক করলেন। সাড়ে ছয় বছর আগে ক্ষমতা গ্রহণের পর কিম এনিয়ে তৃতীয়বার দেশের বাইরে গেলেন।

গত মাসে কিম দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠক করেন। তার আগে তিনি শি জিনপিংয়ের সঙ্গে গোপনে দেখা করেন।

Manual1 Ad Code

মাসখানেকের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা রয়েছে। এর আগে আগে কিম আবারো চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গেলেন। কিন্তু তাদের আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code