বিশ্বে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির

প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৮

বিশ্বে সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন মাহাথির

Manual3 Ad Code

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়লাভ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনি ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

Manual2 Ad Code

‘নির্বাচিত হলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী।’

সংবাদ মাধ্যমটি জানায়, মাহাথির মোহাম্মদ দাবি করেছেন তিনি ১১২টি আসনে জয়লাভ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন সেটি প্রকাশে বিলম্ব করছে।

সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার ভোট নেয়া হয় মালয়েশিয়ায়। প্রধানমন্ত্রী পদে মাহাথিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক।

Manual7 Ad Code

প্রতিবেদনে বলা হয়, মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান হারপান জোট এগিয়ে আছে। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল জোটকে জোহর, সাবাহ ও নেগেরি সেমবিলানে হারিয়েছে তার দল।

প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব।

সর্বশেষ পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী মাহাথিরের দল পাকাতান হারপান পেয়েছেন ৭৯ আসন আর নাজি রাজাকের বারিসান ন্যাসিওনাল পেয়েছে ৫৮ আসন। মাহাথির বলেন, ‘বোঝাই যাচ্ছে আমরা ১১২টি আসন পেতে চলছি। আর বারিসানের আসন সংখ্যা অনেক কম। তারা কোনোভাবেই আমাদের ধরতে পারবে না।’

Manual2 Ad Code

এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা না আসেনি। মন্তব্য করেননি কোনও বারিসান নেতাও।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ফলাফল আসা শুরু হয়। চূড়ান্ত ফলাফল আসতে বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code