১১ স্বামী থাকায় নারীকে পাথর ছুড়ে হত্যা

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মে ১০, ২০১৮

১১ স্বামী থাকায় নারীকে পাথর ছুড়ে হত্যা

Manual5 Ad Code

একসঙ্গে একাধিক স্বামী রাখার অভিযোগে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব পরিচালিত একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় শুকরি আব্দুল্লাহি ওয়ারসামে নামে এক নারীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে আগের স্বামীদের সঙ্গে বিচ্ছেদ ছাড়াই ১১ বার বিয়ে করার অভিযোগ আনা হয়।

ওয়ারসামের ঘাড় পর্যন্ত মাটিতে পুঁতে তাকে পাথর ছুড়ে হত্যা করা হয় বলেও খবরে বলা হয়েছে। আল-শাবাবের যোদ্ধারা তাকে পাথর ছুড়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, আল শাবাব শরীয়া আইনের কট্টর অনুসারী। তারা সোমালিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ও ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে প্রায়ই রাজধানীতে হামলা চালায়। লোওয়ার শাবেল অঞ্চলের জন্য নিযুক্ত আল-শাবাবের গভর্নর মোহাম্মদ আবু ওসামা বলেন, শুকরি আব্দুল্লাহি ও তার নয় স্বামীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে তার বৈধ স্বামীও ছিলেন। তাদের প্রত্যেকেই তাকে নিজের স্ত্রী বলে দাবি করেন।

Manual1 Ad Code

আল-শাবাব পরিচালিত একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মোগাদিশু থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সাবলালের আদালতে হাজির করার সময় শুকরি আবদুল্লাহি ‘নিখুঁত’ স্বাস্থ্যের অধিকারী ছিলেন। শুকরি আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন বলেও জানিয়েছে তারা। সূত্র: বিবিসি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code