এবার রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিপ্লবের

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, মে ১২, ২০১৮

এবার রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিপ্লবের

Manual8 Ad Code

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল নিয়ে তিনি বিতর্কের সৃষ্টি করলেন। বিপ্লব বলেছেন, ‘ইংরেজদের বিরোধিতায় নোবেল বর্জন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।’

গত বুধবার (০৯ মে) রবীন্দ্রজয়ন্তীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ মন্তব্য করেন। সমালোচনার ঝড় উঠেছে তার এ মন্তব্যে। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার নানা বাক্য-বিভ্রাট ঘটিয়েছেন বিপ্লব।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। তা না হলে সঞ্জয় কিভাবে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবিবরণী দেবেন? সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে যাওয়া উচিত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নয়। নতুন প্রজন্মের কাছে নিজস্ব ভঙ্গিতে তার পরামর্শ ছিল, ‘চাকরির বদলে গরুর দুধ বিক্রি করলে ১০ বছরের মধ্যে ১০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।’

প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়না হেডেনকে নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ‘ডায়না হেডেন এমন কিছু সুন্দরী নন যে তাকে বিশ্বসুন্দরী করতে হবে!’

Manual2 Ad Code

ত্রিপুরার নতুন এ মুখ্যমন্ত্রী এমন নানা মন্তব্যে দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি করে চলছেন। একাধিক বিতর্ক  তৈরির পরও তার এমন মন্তব্য থামছে না। মহাভারতের যুগে ইন্টারনেটের অস্তিত্ব, সিভিল সার্ভিসে সিভিল ইঞ্জিনিয়ারদের যোগদান তত্ত্ব, বিশ্বসুন্দরী তত্ত্ব, সরকারি চাকরির প্রতি যুবসম্প্রদায়ের আগ্রহসহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেন তিনি।

Manual4 Ad Code

এর জের ধরে সম্প্রতি বিপ্লব দেবকে তলবও করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code