সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও পরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। তিনি সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এসময় তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
।আরও পড়ুন
এদিকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ শ্লোগান এবং হাততালি দিয়ে প্রধানমন্ত্রীকে মাজারে যাওয়ার পথে স্বাগত জানায়। প্রধানমন্ত্রী তাদেরকে উদ্দেশ্য করে হাত উঁচিয়ে উৎসাহ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখান থেকে প্রথমে হয়রত শাহজালালের (রহ.) মাজার ও পরে হয়রত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিবারের মতো এবারও সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ উপলক্ষে বিকেলে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের দলের নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, ২০১৮ সালের পর আজ আবার সিলেটের কোনো জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে জড়ো হবেন বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের নেতাকর্মীরা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি