অনুপ চেটিয়াকে, ভারতের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৫

অনুপ চেটিয়াকে, ভারতের কাছে হস্তান্তর

Manual6 Ad Code

India

Manual4 Ad Code

সুরমা মেইলঃ পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে আজ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয় বলে দাবি করেছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

Manual5 Ad Code

তবে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, ‘হতে পারে, পরে বিস্তারিত জানাবো।’

Manual4 Ad Code

এদিকে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে তৎপরতায় তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে।

Manual1 Ad Code

১৯৯৭ সালের ডিসেম্বরে ঢাকার পুলিশ অনুপ চেটিয়াকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশ, ভুয়া পাসপোর্ট ও অবৈধ বিদেশি মুদ্রা রাখার অভিযোগে বাংলাদেশের আদালত তাকে ৭ বছর কারাদণ্ড দেয়।

২০০৩ সালে হাইকোর্ট এক আদেশে অনুপ চেটিয়াকে নিরাপত্তা দেয়ার জন্য সরকারের প্রতি নির্দেশ দেন। এর পর থেকেই তিনি এতোদিন জেলে ছিলেন।

২০০৫, ২০০৮ ও ২০১১ সালে অনুপ চেটিয়া বাংলাদেশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। তবে তার রাজনৈতিক আশ্রয় চেয়ে করা আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকায় তাকে ভারতের কাছেও হস্তান্তরিত করা যাচ্ছিল না। কিন্তু চুক্তি না থাকলেও বিশেষ কোনো উপায়ে তাকে হস্তান্তরের ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায় থেকে উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগের অংশ হিসেবেই আজ বুধবার সকালে তাকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে।

অনুপ চেটিয়া উলফার প্রতিষ্ঠাতা সদস্য। পরে তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হন। তার বিরুদ্ধে ভারতে, অপরহরণ, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code