কানাইঘাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

কানাইঘাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি থেকে সুরমা ডাইক পর্যন্ত খার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

Manual2 Ad Code

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ।

 

খাল পুনঃখননের শুভ সূচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসূচী শুরু হয়েছে। এলাকাবাসীর মাধ্যমে ঈদগাহ খাল সি এন্ড বি থেকে সুরমা ডাইক পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম গ্রহণ করায় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানান।

Manual5 Ad Code

 

সরকারের পাশাপাশি নিজ উদ্যোগে স্থানীয় লোকজন দ্বারা খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষি সেক্টরের উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতাও দূর হবে। তিনি সঠিকভাবে কাজটি তদারকি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীকে নির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এ সময় চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজুর ও স্থানীয় এলাকার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, দীর্ঘদিন থেকে ঈদগাহ খাল সি এন্ড বি থেকে সুরমা ডাইক পর্যন্ত খালটি ভরাট হয়ে যাওয়ার কারনে পানি নিষ্কাসনে কোন ধরনের ব্যবস্থা না থাকার কারনে এলাকায় জলাবদ্ধতার মাধ্যমে জনদুর্ভোগ পোহাতে হতো মানুষজনকে। পুণ: খাল খনন কার্যক্রমের মাধ্যমে পানি নিষ্কাসনের পাশাপাশি কৃষকরা লাভভান হবেন।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code