রনজিতের নির্দেশে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

রনজিতের নির্দেশে ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর এলাকায় ঝটিকা মিছিল দেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

Manual7 Ad Code

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় এই ঝটিকা মিছিল করা হয় বলে জানায় পুলিশ।

 

Manual4 Ad Code

আটককৃতদের কাছ থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো, পোড়া টায়ারের অংশ এবং বিস্ফোরিত ককটেলের উদ্ধার করা হয়।

 

বুধবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন।



এরআগে মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তারা সিলেট মহানগরীর শাহপরাণ থানার আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগীরা সরকারের বিরুদ্ধে একটি ঝটিকা মিছিল নিয়ে বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল। ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম-সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) ও সাজন আহমদের নেতৃত্বে তারা ওই মিছিলে অংশ নেন।

 

পুলিশের ওই মিডিয়া কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

 

।আরও পড়ুন

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code