সিলেটে নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

সিলেটে নকশা ছাড়া ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে নেয়া হবে ব্যবস্থা

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরে অনেক বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে নকশা ছাড়াই। নেয়া হয়নি যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমোদনও। অনুসরণ করা হচ্ছে না বিল্ডিং কোডও। এমতাবস্থায় এমন সব ভবন মালিকদের বিরুদ্ধে শিগগিরই বিধি অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

বুধবার (১১ নভেম্বর) সিলেট নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সিউকের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো ভবন নির্মাণ কাজের পরিদর্শনে বের হন তিনি।

 

সিউক চেয়ারম্যান বলেন, পরিদর্শনকালে আমরা নকশা ছাড়াই ভবন নির্মাণ করতে দেখেছি। যা সিউক আইনের ইমারত বিধিমালার পরিপন্থি। এসব ভবন মালিকদের সর্তক করে দেয়া হয়েছে। পাশাপাশি শিগগরই এ সকল আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, নির্মাণ কাজ বন্ধ করে দেয়াসহ বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

তিনি বলেন, সিউকের কর্মকর্তাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া কিংবা জরিমানা করা নয়। বরং সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন, তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অতীতে নির্মাণকাজে যেসব অনিয়ম বা নকশার ব্যত্যয় ঘটেছে, সেগুলো সংশোধন করে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করারও আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, নকশার বাইরে ভবন নির্মাণ করে পরবর্তী সময়ে আইনি জটিলতা কিংবা কোর্ট-কাছারিতে জড়ানোর চেয়ে শুরু থেকেই অনুমোদিত নকশা অনুসরণ করা শ্রেয়। এতে ভবনমালিকরা হয়রানি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবেন। তাই ভবন নির্মাণে কোনো ধরনের আইনগত বা নকশাগত জটিলতা রাখা উচিত নয়। সিউকের চলমান উদ্যোগে নগরবাসী ইতিবাচক সাড়া দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

Manual3 Ad Code

পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code