সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই নাগরিক খাসিয়া আটক

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই নাগরিক খাসিয়া আটক

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual6 Ad Code

 

বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মিনাটিলা এলাকার একটি আনারস বাগান থেকে তাদের আটক করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

Manual3 Ad Code

 

আটক ব্যক্তিরা হলেন- ভারতীয় খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।

 

বিজিবি জানায়, বুধবার দুপুরে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস-এর মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন ওই দুই ব্যক্তি। পরে তারা মিনাটিলা এলাকার একটি আনারস বাগানে অবস্থান নিলে বিজিবির টহল দল তাদের আটক করে।

 

এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

 

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code