সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯
সোশ্যাল মিডিয়া খুললেই এখন যার জয়জয়কার, তিনি হলেন রাণু মণ্ডল। তার একটি গান রাতারাতি ভাইরাল হয়। তার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি ভাইরাল রাণুকে। রানাঘাটের রেল স্টেশন ছেড়ে এখন তাই তার দিন কাটছে মুম্বাইয়ে। হিমেশের সঙ্গে দু’টি গানও গেয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এই খ্যাতির আলোয় এসে কি রাণু নিজের শিকড় ভুলে গিয়েছেন? এই প্রশ্নই উঠছে রানুর একটি ভিডিওকে ঘিরে।
এক সময়ে স্ট্যাশনে গান গেয়েই টাকা উপার্জন করতেন রাণু। এখন তিনি সেলেব্রিটির তকমা পেয়েছেন। তাই তাকে ঘিরে মানুষের উত্তেজনা এখন তুঙ্গে। রাস্তাঘাটেও তাকে দেখলেই মানুষ ভিড় জমাচ্ছে। এমনই এক অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে রানু সংবাদমাধ্যমের কাছে যা বলেছেন, তাতে অবাক হয়েছেন তার ভক্তরাও।
রাণু জানান, তাকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ। এতেই সমস্যা রাণুর।
রানু ওই সংবাদমাধ্যমের কাছে জানান, ওরা যখন আমায় এসে জড়িয়ে ধরে, ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়। ঘৃণা করে।
তার এরকম মন্তব্যে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। এক সময়ে রাণু মন্ডলও রেল স্টেশনে বসে গান গাইতেন। তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তাতেই দেখা গিয়েছিল তার পোশাক। আর সেই রাণুই খ্যাতির আলোয় আসার পরেই এমন মন্তব্য করবেন অনেকেই ভাবেননি। তাই রাণুর উপরে বেশ চটেছেন তার ভক্তরা।
Design and developed by ওয়েব হোম বিডি