অন্যার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

অন্যার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

Manual8 Ad Code

সিলেট :
নগরীর পশ্চিম কাজলশাহ’র ৫৫-রাশেদা কটেজ নিবাসী মৃত বিশ্বনাথ রায় তালুকদার এর কন্যা অন্যা রায় তালুকদার ‘কাইফোস্কলিও প্যারাপেরেসিস’ বিরল রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালে ডান পা প্যারালাইজড হয়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, তার পিঠ ও বুকের কিছু রক্তনালী ব্লক হয়ে গেছে। জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা না করলে সে সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে যাবে। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব।

Manual6 Ad Code

 

অন্যা’র উন্নত চিকিৎসার জন্য বিশেজ্ঞ ডাক্তার চেন্নাই এপোলো স্পেশালিটি হাসপাতাল, ভারতে চিকিৎসার পরামর্শ প্রদান করেছেন। এই চিকিৎসা বাবৎ খরচ লাগবে প্রায় ২০ লক্ষ টাকা।

Manual2 Ad Code

 

পিতৃহীন অন্যার পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। আর্থিকভাবে অসচ্ছল বিধায় মানবিক সহযোগিতা প্রয়োজন। হৃদয়বান মানুষ ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথ খোলা নেই। সবার সাধ্যমত সহযোগিতায় অন্যা আবার নতুন জীবন ফিরে পেতে পারে। দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সাহায্যে অন্যাকে সুস্থ করে তুলা সম্ভব।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

অন্যা রায় তালুকদারকে সাহায্য পাঠাতে তার পিসি ইন্দিরা রাণী রায় তালুকদার, সঞ্চয়ী হিসাব নং-১২১ ১০১ ১৬৬ ৪৬৩, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, সিলেট ব্রাঞ্চ অথবা বিকাশ- ০১৭২৫ ৭৯৪৬৮০ (পার্সোনাল) নাম্বারে সাহায্য পাঠাতে পারবেন। আসুন আমরা সবাই পিতৃহীন অন্যাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেই।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code