‘অপরাধী’ চমকের পর এবার ‘বেঈমান’ (ভিডিও)

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

‘অপরাধী’ চমকের পর এবার ‘বেঈমান’ (ভিডিও)

Manual8 Ad Code

‘অপরাধী’ চমকের পর আরমান আলিফ গেল ক’মাস বেশ চুপচাপ ছিলেন। বিরতির পর এবার তিনি হাজির হলেন একেবারেই নতুন একটি গানের ভিডিও নিয়ে, ঈদ উৎসব রাঙাতে।

Manual7 Ad Code

শনিবার দুপুরে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গান-ভিডিও ‘বেঈমান’। গানটির কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। আর পুরো গান-ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন।

Manual1 Ad Code

গল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত সিএমভির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই সুখকর বিষয়। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে, কারণ আনুষ্ঠানিকভাবে এটা আমার ২য় মিউজিক ভিডিও। তবে এবারের ভিডিওটির নির্মাণ এবং গল্প সত্যিই অসাধারণ হয়েছে। আশা করছি এবারও সবার মন রক্ষা করতে পারবো।

Manual7 Ad Code

দেখুন বেঈমান ভিডিও গানটি….

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code