অপরিচিত স্থানে ঘুমালে মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকে

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০১৬

অপরিচিত স্থানে ঘুমালে মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকে

Manual5 Ad Code

sleepless

Manual6 Ad Code

স্বাস্থ্য ডেস্ক : কেউ কেউ যেখানেই রাত সেখানেই কাত হয়ে পড়েন। আবার বাড়ির বাইরে রাত কাটানো অনেকের কাছেই অস্বস্তিকর। বিশেষ করে রাতে ঘুমের ব্যাপারটা। নিজের ঘর, নিজের বিছানা আর নিজের বালিশ ছাড়া অনেকে ঘুমাতে পারেন না। তাই জীবনে প্রথম আবাসিক হোটেল বা অপরিচিত স্থানে ঘুমহীন রাত্রি যাপনের কারণ হিসেবে সব দায় পড়ে টানটান ম্যাট্রেস আর শক্ত বালিশের ওপর। তবে বিজ্ঞানীরা উদ্ধার করেছেন এর আসল কারণ।

তারা জানান- যখন কোনো ব্যক্তি অপরিচিত স্থানে প্রথম ঘুমান তখন মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকে। ওই অংশটি ব্যক্তিকে তার পারিপার্শ্বিকতা সম্পর্কে সজাগ করতে থাকে। মস্তিষ্কের বামপাশ এসময় রাতের ঘড়ি হিসেবে কাজ করে।

Manual2 Ad Code

বিজ্ঞানীরা উল্লেখ করেছেন- তিমি ও ডলফিন ঘুমানোর সময় এদের মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকে ও অন্য একটি অংশ ঘুমন্ত অবস্থায় থাকে। ইউনিহেমিসফেরিক স্লিপ নামক এই ঘুম সর্বপ্রথম দেখা যায় মানুষের মধ্যে।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল ঘুমন্ত অবস্থায় মানুষের মস্তিষ্কের অবস্থা বোঝার জন্য ৩৫ জন সুস্থ নারী-পুরুষের সংবেদনশীল ব্রেইন স্ক্যান করেছেন। এ পরীক্ষায় দু’টো স্ক্যান করা হয়। প্রথমটি করা হয় অপরিচিত স্থানে রাত কাটানোর প্রথমদিন ও দ্বিতীয়টি করা হয় ওই একই স্থানে এক সপ্তাহ থাকার পর।

ফলাফলে দেখা যায়- প্রথমদিন ঘুমের সময় মস্তিষ্কের বাম অংশ জেগে ছিলো। যেহেতু মস্তিষ্কের বাম অংশ শরীরের ডান অংশকে নিয়ন্ত্রণ করে তাই ঘুমের সময় যেকোনো শব্দ সেচ্ছাসেবীদের বাম কানের চেয়ে ডান কানকে বেশি উদ্দীপ্ত করেছে।

Manual1 Ad Code

জার্নাল কারেন্ট বায়োলজিতে গবেষকরা বলেছেন- অপরিচিত পরিবেশে প্রথম ঘুমের সময় মস্তিষ্কের একটি অংশ অন্য অংশের চেয়ে বেশি সতর্ক থাকে। যা বাইরের অপরিচিত শব্দ শনাক্ত করে ঘুমন্ত ব্যক্তিকে সংকেত দেয়। তবে এক্ষেত্রে অ্যালার্ট দেওয়ার কাজটি কেন মস্তিষ্কের বামপাশই করে তা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code