অবৈধ ইরাঙ্গার বোলিং অ্যাকশন!

প্রকাশিত: ৪:৪৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

অবৈধ ইরাঙ্গার বোলিং অ্যাকশন!

Manual5 Ad Code

full_1922262218_1466351425

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের দিনটিতেই একসঙ্গে দুটি ধাক্কা খেলেন শামিন্দা ইরাঙ্গা। পরশু ম্যাচ চলার সময়েই হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ডাবলিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রীলঙ্কান পেসারকে। কয়েক ঘণ্টা পর হাসপাতাল থেকেই শুনলেন আরেক দুঃসংবাদ, অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাঁকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Manual2 Ad Code

গতকাল এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নিরপেক্ষ তদন্তে অবৈধ প্রমাণিত হয়েছে ইরাঙ্গার বোলিং অ্যাকশন। সব ডেলিভারির সময়ই নাকি শ্রীলঙ্কান পেসারের কনুই ১৫ ডিগ্রির নির্ধারিত সীমার বেশি বেঁকে যায়।

ইরাঙ্গার বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের সময়। গত ৬ জুন ইংল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষাও হয়। কিন্তু রিপোর্ট না আসায় এত দিন বোলিং করে যেতে পেরেছেন ইরাঙ্গা।

Manual4 Ad Code

নিষেধাজ্ঞাটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, শ্রীলঙ্কার বাইরে অন্য যেকোনো দেশে খেলার ক্ষেত্রেও প্রযোজ্য। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুমতি সাপেক্ষে অবশ্য নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন ইরাঙ্গা।

Manual5 Ad Code

নিয়মানুযায়ী, বোলিং অ্যাকশন শুধরে পরীক্ষায় উতরাতে পারলেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন শ্রীলঙ্কার হয়ে ১৯টি করে টেস্ট ও ওয়ানডে খেলা পেসার। এএফপি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code