অর্থ অভাবে অনেক নিরপরাধ ব্যাক্তি জেলে

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

অর্থ অভাবে অনেক নিরপরাধ ব্যাক্তি জেলে

Manual5 Ad Code

attorny

সুরমা মেইল নিউজ : রাষ্ট্রের সর্বোচ্চ আইনী কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অর্থ ও তদবিরের অভাবে দেশে অনেক নিরপরাধ মানুষ জেলের ঘানি টানছে।

Manual2 Ad Code

বুধবার (২৫ মে) ভুল আইনে ভোলার শিশু আবদুল জলিলের (১৫) বিচার করায় রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা জরিমানা করে দেয়া রায়ের পর তিনি সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মাঝে মাঝে গণ্যমান্য ব্যক্তি এবং ডেপুটি কমিশনারদের দিয়ে জেল হিসাব করানো। অনেক ক্ষেত্রে আসামিদের সঙ্গে কথা বলা। তাহলে এমন নিরাপরাধ ব্যক্তি অহেতুক হয়রানি থেকে রক্ষা পাবে।

Manual8 Ad Code

এ ধরনের ভুলের ক্ষেত্রে রাষ্ট্রের দায় স্বীকার করলেও ৫০ লাখ টাকা জরিমানাকে অতিরিক্ত বলছেন অ্যাটর্নি জেনারেল। জরিমানা রাষ্ট্র নয়, অভিযোগকারীর হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Manual8 Ad Code

অ্যাটর্নি আরো বলেন- ৫০ লাখ টাকা দেয়াটা রাষ্ট্রপক্ষের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। এ ধরনের মামলায় এখানে রাষ্ট্রের কোনো ভুল নাই। কমপ্লেইন হয়েছে, বিচার হয়েছে। ভুল করলে বিচারক বা প্রসিকিউটর করে থাকতে পারেন। এটার জন্য আসামি অবশ্যই খালাস পাওয়ার যোগ্য। তাকে যদি মিথ্যা মামলায় ফাঁসানো হয়ে থাকে, সেক্ষেত্রে মিথ্যা মামলা যে করেছেন জরিমানাটা তার প্রতি আরোপ করা উচিত।

কোনো বিচারক ভুল করলে সেই বিচারকের সার্ভিস বুকে বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শও অ্যাটর্নি জেনারেলের।

তিনি বলেন- শাসনতন্ত্র অনুযায়ীই নিম্ন আদালতের তত্ত্বাবধানের ক্ষমতা হাইকোর্টের আছে। এই ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে নিম্ন আদালতের বিচারকদের সম্পর্কে মন্তব্য হাইকোর্ট ডিভিশন করতে পারে। কোনো বিচারক সঠিকভাবে তার বিচারিক দায়িত্ব পালন না করলে হাইকোর্ট থেকে যে মন্তব্যগুলো আসে তা তার সার্ভিস রেকর্ডে লিপিবদ্ধ করা উচিত।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code