অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশি প্রতিবন্ধী অ্যাথলেট নিখোঁজ

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশি প্রতিবন্ধী অ্যাথলেট নিখোঁজ

Manual7 Ad Code

পাঁচ দিন আগে নিখোঁজ যুক্তরাষ্ট্রের শিকাগোতে বিশেষ অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশি প্রতিবন্ধী অ্যাথলেট রেজওয়ানুল হকের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

Manual8 Ad Code

শিকাগো পুলিশের মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি বলেন, ২১ বছর বয়সী এই খেলোয়ার বৃহস্পতিবার বিকাল ৫টায় নর্থ মিশিগান এভিনিউয়ের ইস্ট ডেলাওয়ারের প্যালেস হোটেল থেকে বের হয়।

“রেজওয়ানুল হোটেল থেকে একটি মাইক্রোবাসে উঠে বলে হোটেলের সিসিটিভিতে দেখা গেছে। এরপর সে আর হোটেলে ফিরেনি। শিকাগোর পুলিশ আমেরিকাজুড়ে ‘রেড এলার্ট’ জারি করেছে।”

Manual7 Ad Code

পুলিশ কর্মকর্তা অ্যান্থনি বলেন, রেজওয়ানুলের ছবি সব পুলিশ স্টেশন ও গণমাধ্যমে বিতরণ করা হয়েছে। নিখোঁজ হওয়ার তার মাথায় ছিল নীল হ্যাট, সামনে লেখা ছিল ‘ইউএসএ’। গায়ে ছিল নীল শার্ট, যার পেছনে লাল অক্ষরে ‘বাংলাদেশ’ লেখা ছিল। তার পরণে ছিল কালো প্যান্ট। সাদা জুতা ছিল পায়ে। লাল ও ছাই রঙা ‘ব্যাগপ্যাক ছিল সঙ্গে।

রেজওয়ানুলের সন্ধান পেলে ৩১২-৭৪৭-৮৩৮০ অথবা ৯১১ এ ফোন করার জন্যে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

স্পেশাল অলিম্পিকের ৫০ বছরপূর্তি উপলক্ষে উৎসবে অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছে ২০১৫ সালের বিশেষ অলিম্পিকে সিঙ্গেল ব্যাডমিন্টনে সোনাজয়ী রেজওয়ানুল হক।

পুলিশের মুখপাত্র অ্যান্থনি বলেন, শুক্রবার দলের সঙ্গে তার উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। এর আগেই বাংলাদেশ দলের কর্মকর্তারা পুলিশকে জানান করেন। ২১ জুলাই অলিম্পিকের কার্যক্রম শেষ হওয়ার দিনও ফেরেনি রেজওয়ানুল।

শিকাগোর ইলিনয়ে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল মনির চৌধুরী সোমবার (২৩ জুলাই) বলেন, “রেজওয়ানুল ইংরেজিতে কথা বলতে পারে না। অটিস্টিক তরুণ হিসেবে সে ফুটবল খেলে। ২০১৫ সালে লসএঞ্জেলেসে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে স্বর্ণ জয় করেছিল।

Manual1 Ad Code

“২০ সদস্যের টিম এসেছিল এই অলিম্পিকে অংশ নিতে। আসার আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস অথবা আমাকে কিছুই অবহিত করা হয়নি। তবে এখন আমরা সর্বাত্মক চেষ্টায় আছি রেজওয়ানুলকে খুঁজে বের করতে।”

বাংলাদেশ দলের বাকি ২২ জুলাই দেশে ফিরে গেছেন বলে কনসাল জেনারেল জানান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code