অাগুনে ১২ ঘর ভষ্মীভূত, সাদা অংশ পুড়লেও অক্ষত কোরআনের আয়াত!

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৮

অাগুনে ১২ ঘর ভষ্মীভূত, সাদা অংশ পুড়লেও অক্ষত কোরআনের আয়াত!

Manual5 Ad Code

খুলনা নগরীতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি পরিবারের সর্বস্ব। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাডাঙ্গা মেইন রোডস্থ জয়নাল খাঁ’র ভাড়াটিয়া বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘরের মালামাল, নগদ অর্থ পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জনৈক ভাড়াটিয়া শাহাদাতের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। কোন কিছু বুঝে ওঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করেন।

Manual1 Ad Code

সরেজমিনে দেখা যায়, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আসবাবপত্র, বিছানাপত্র, নগদ টাকা, গহনাসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। তবে ব্যতিক্রম ছিল পবিত্র কোরআনের পাতা। ছড়িয়ে থাকা কোরআনের অনেকগুলো পাতা জড়ো করে দেখা যায়, দুই পাশের সাদা অংশ পুড়ে গেলেও অক্ষত ছিল আয়াত। এক ঘন্টার বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে নিজেদের সর্বস্ব হারিয়ে অনেকেই মুর্ছা যাচ্ছিলেন বারবার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code