আইএসের গণকবর থেকে ৮৯ দেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭

আইএসের গণকবর থেকে ৮৯ দেহ উদ্ধার

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের একটি প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর বিশাল গণকবরের সন্ধান পেয়েছেন দেশটির ফরেনসিক বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস ২০১৪ সালে ভয়াবহ গণহত্যা চালিয়ে নিহতদের মধ্যে শতাধিক মৃতদেহ এখানে মাটিচাপা দিয়েছিল।

প্রাদেশিক পুলিশ সূত্র জানিয়েছে, ইরাকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ এবং হিউম্যান রাইটস ওয়াচের কর্মীরা প্রদেশের রাজধানী তিকরিতে সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের একটি প্রাসাদ কম্পাউন্ডের ভেতরে অবস্থিত গণকবর থেকে ৮৯ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করেছেন।

Manual6 Ad Code

সূত্রটি আরো জানিয়েছে, ইরাকি সেনাবাহিনীর হাতে আটক আইএস জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে গণকবরটির সন্ধান পাওয়া যায়। দেহাবশেষগুলোকে শনাক্ত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

২০১৪ সালের জুন মাসে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে নেয় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস। তারা সে সময় তিকরিতের বিমান ঘাঁটি ‘ক্যাম্প স্পেচার’ দখলের পর সেখানকার প্রায় ১,৭০০ বিমান সেনাকে হত্যা করে। ঘাঁটিটিতে আইএস যখন হানা দেয় তখন সেখানে প্রায় ৪,০০০ নিরস্ত্র বিমান সেনা ছিলেন বলে জানা যায়।

এখান থেকে অপহৃত সেনাদের একাংশকে ধরে প্রেসিডেন্ট প্রাসাদে নিয়ে হত্যা করে বর্বর জঙ্গিরা। এ ছাড়া, অনেককে নদীর তীরে নিয়ে গুলি করে অর্ধমৃত অবস্থায় নদীতে ফেলে দেয় তারা। এসব হত্যাকাণ্ডের ভিডিও সে সময় ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল আইএস জঙ্গিরা।

Manual5 Ad Code

২০১৫ সালের মার্চ মাসে ইরাকের সেনাবাহিনী আইএসের হাত থেকে তিকরিত পুনরুদ্ধার করে। পরবর্তীতে এক তদন্তে বেরিয়ে আসে, ওই গণহত্যায় আইএসকে সহযোগিতা করে সাদ্দামের সাবেক বাথ পার্টির ৫৭ সদস্য। ভয়াবহ ওই গণহত্যায় জড়িত থাকার অপরাধে ২০১৬ সালের ২১ আগস্ট ৩৬ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে ইরাকের বিচার বিভাগ।

Manual6 Ad Code

সূত্র : প্রেস টিভি

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code