আইএসের জন্য হিলারির অর্থ সংগ্রহের প্রমাণ ফাঁস

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৬

আইএসের জন্য হিলারির অর্থ সংগ্রহের প্রমাণ ফাঁস

Manual4 Ad Code

500x350_06618ef6751b5b2da8c1dc744e6a6bb1_isis_obama20161102114925

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের এবার বুঝি তীরে এসে তরী ডুবল। উইকিলিকস জানিয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসের প্রতিষ্ঠাতা। আইএসের জন্য যাদের কাছ থেকে হিলারি অর্থ সংগ্রহ করেছেন সেসব দেশের নামসহ পুরো তালিকা প্রকাশ করেছে উইকিলিকস।

এসব তথ্য প্রকাশের পর হিলারির জনপ্রিয়তায় ধস নেমেছে। সাধারণ মানুষের কাছে তিনি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। কনজারভেটিভ ডেইলি পোস্ট জানিয়েছে, উইকিলিকস হিলারির যেসব ইমেইল ফাঁস করেছে তাতে আইএসকে প্রতিষ্ঠায় হিলারি এবং ওবামার হাত রয়েছে এমন শক্তিশালী প্রমাণ রয়েছে। অথচ বেশ কিছু প্রভাবশালী মার্কিন গণমাধ্যম এসব খবর প্রকাশ করছে না।

Manual1 Ad Code

ডেইলি পোস্ট বলছে, ‘হিলারি বর্তমান সময়ে কি কি করেছে তার চেয়ে ট্রাম্পের অতীত ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই বেশি পছন্দ করছে গণমাধ্যমগুলো। কিন্তু আমরা তাদের মত নই। আইএসের সঙ্গে হিলারির যে সম্পৃক্ততা রয়েছে সাহসী এবং দেশপ্রেমিক জুলিয়ান অ্যাসেঞ্জের মত আমরাও সেগুলোর প্রমাণ দেব। কেননা আমাদের যতটুকু ধারণা করেছি আইএসের সঙ্গে হিলারির তার চেয়ে অনেক বেশি সম্পৃক্ততা রয়েছে।’

Manual3 Ad Code

হিলারির ফাঁস হওয়া ইমেইলে আইএস এবং অন্যান্য সুন্নি সংগঠনকে অর্থ সহায়তায় কাতার এবং সৌদি আরবের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সৌদি আরব এবং কাতারের কাছ থেকে বড় ধরনের অর্থ সহায়তা পাওয়ার কথা বরাবরই অস্বীকার করে আসছেন হিলারি। কিন্তু এই দু’টি দেশ থেকেই তিনি সবচেয়ে বেশি অর্থ সহায়তা পেয়েছেন।

হিলারি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে সন্ত্রাসী দেশগুলোর সঙ্গে অস্ত্র ক্রয়-বিক্রয় চুক্তি করেছিলেন। ওই সব দেশ হিলারিকে তার সংগঠনের জন্য বড় ধরনের অর্থ সহায়তা দিয়েছিল। হিলারির কারণেই এসব অস্ত্র সৌদি, কাতার এবং লিবিয়া হয়ে জঙ্গিদের হাতে পৌঁছেছে। আর এভাবেই জন্ম হয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসের।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code