আইএসের রাজধানীতে হামলা চালাতে প্রস্তুত তুরস্ক-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

আইএসের রাজধানীতে হামলা চালাতে প্রস্তুত তুরস্ক-যুক্তরাষ্ট্র

Manual5 Ad Code

images-1আন্তর্জাতিক ডেস্ক :: চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী সিরিয়ার রাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলা চালাতে তুরস্ক প্রস্তত। বুধবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ ঘোষণা দিয়েছেন।

এরদোয়ান বলেন, চীনে জি-২০ সম্মেলনে আইএসের বিরুদ্ধে যৌথ হামলার ধারণাটি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Manual7 Ad Code

তিনি বলেন, এ ধরণের পদক্ষেপ নিতে তুরস্কের কোনো সমস্যা নেই।

Manual8 Ad Code

গত মাসে সিরিয়ার অভ্যন্তরে আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া অবশ্য তুরস্কের এ অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে।

Manual3 Ad Code

রাকায় যৌথ অভিযান প্রসঙ্গে এরদোয়ান বলেন, রাকার বিষয়ে ওবামা যৌথভাবে কিছু করতে চাচ্ছেন। আমরা বলেছি, আমাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের সেনাদের একসঙ্গে আলোচনায় বসা উচিৎ এবং এরপরেই যা প্রয়োজন তা করা যাবে।

উত্থানের পরপর আইএস সিরিয়ার রাকাকে নিজেদের রাজধানী বলে ঘোষণা দিয়েছিল। ধারণা করা হচ্ছে শহরটিতে এখনো আড়াই থেকে পাঁচ লাখ লোককে এখনো জিম্মি করে রেখেচে তারা। এই শহরটিতেই আইএসের শীর্ষ নেতারা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে বিভিন্ন স্থানে হামলা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code