আগুন পোহানো নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে খুন দুই যুবক

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৮

আগুন পোহানো নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে খুন দুই যুবক

Manual6 Ad Code

কুষ্টিয়া সদরে আগুন পোহানো নিয়ে কথা কাটাকাটির পর ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।

Manual7 Ad Code

রোববার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান।

Manual2 Ad Code

নিহতরা হলেন- সদরের চৌড়হাস এলাকার তোফাজ্জলের ছেলে সোহান (২১) ও ডাবলু মিয়ার ছেলে শামীম (২৩)। তাদের লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

Manual5 Ad Code

প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে থানার ওসি নাসির বলেন, শীতে খড়কুটো দিয়ে জ্বালানো আগুন পোহাচ্ছিলেন ওই দুই যুবকসহ আরও কয়েকজন। আগুন পোহানো নিয়ে সোহানের চাচি শামীমকে গালাগাল করেন। এ নিয়ে সোহান ও শামীমের মধ্যে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে দুই যুবক পরস্পরকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code