আধিপত্য বিস্তার : আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৬

আধিপত্য বিস্তার : আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

Manual7 Ad Code

download-8সুরমা মেইল ডেস্ক :: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে গোলাগুলি ও সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। গুরুতর আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার সকালে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝাউদিয়া গ্রামের ইমান আলী (৩৫) ও শাহাবুদ্দিন (৫৫)।

Manual1 Ad Code

ঝাউদিয়া পুলিশক্যাম্প ইনচার্জ দিলিপ কুমার জানান, সামাজিক দলাদলি ও আধিপাত্য বিস্তার নিয়ে শনিবার ভোর থেকে বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থিত সুজা মেম্বার ও মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত ও গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code