আফগানিস্তানে ভুল বিমান হামলায় ১০ সেনা নিহত

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭

আফগানিস্তানে ভুল বিমান হামলায় ১০ সেনা নিহত

Manual8 Ad Code

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানবিরোধী এক অভিযান চালানোর সময় ভুল করে চালানো বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত এবং নয়জন আহত হয়েছে।

Manual7 Ad Code

রোববার হেলমান্দ প্রদেশের গেরেশক জেলায় এ অভিযান চালানো হয়।

Manual7 Ad Code

হেলমান্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াতের বরাত দিয়ে ইরানে প্রেস টিভি জানিয়েছে, প্রদেশের গেরেশক জেলায় তালেবানবিরোধী অভিযানের সময় ওই বিমান হামলা হয়। তিনি বলেন, আফগান সেনাবাহিনী যখন জেলায় তালেবানদের শক্ত প্রতিরোধ ব্যুহ ভেদ করার চেষ্টা করছিল তখন জঙ্গিদের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালানো হয়।

তালেবানরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।

উল্লেখ্য, প্রায় ১৬ বছর আগে কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তান দখল করে যুক্তরাষ্ট্র। ২০০১‌ সালের শেষ দিকে চালানো ওই আগ্রাসনে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। কিন্তু তারপর গত ১৬ বছরেও আফগানিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি মার্কিন সরকার।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code