আফগানের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ করল পাকিস্তান

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

আফগানের সঙ্গে দ্বিতীয় বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ করল পাকিস্তান

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানের সঙ্গে নিজের দ্বিতীয় বৃহত্তম সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে এক ভয়াবহ বিস্ফোরণে শত শত মানুষ হতাহত হওয়ার পর এ ব্যবস্থা নিল ইসলামাবাদ। পাকিস্তান ওই হামলার জন্য আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীদের দায়ী করেছে।

Manual6 Ad Code

পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা শনিবার জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের চামান শহরের কাছে অবস্থিত সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ভূমিবেষ্টিত আফগানিস্তানে  পাকিস্তান থেকে পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেল।

পাকিস্তান ও আফগানিস্তানের যে দু’টি সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষতের উদ্দেশ্যে পরস্পরের দেশ ভ্রমণ করে চামান সেগুলোর একটি। এ ছাড়া, এই ক্রসিং বন্ধ করে দেয়ার ফলে দু’দেশের মধ্যকার বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

Manual7 Ad Code

গত বৃহস্পতিবার রাতে সিন্ধু প্রদেশের সেহওয়ান শহরের একটি মাজারে ভয়াবহ বোমা হামলায় ২০ শিশুসহ অন্তত ৮০ ব্যক্তি নিহত হয়।  বিশেষ সুফি জলসায় আগত হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে ঢুকে এক আত্মঘাতী ব্যক্তির চালানো হামলায় আহত হয় আরো আড়াইশ’রও বেশি মানুষ। উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে।

Manual3 Ad Code

পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, উগ্র সন্ত্রাসীরা সীমান্ত ক্রসিংগুলো ব্যবহার করে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশ করে এ ধরনের হামলা চালায়। ওই হামলার কয়েক ঘন্টার মধ্যে আফগানিস্তানের সঙ্গে তুরখাম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয় ইসলামাবাদ।

সেহওয়ানের সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে অন্তত ১০০ ‘জঙ্গী’কে হত্যার দাবি করে। এ ছাড়া, শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনী দেশটিতে নিযুক্ত আফগান কূটনীতিকদের তলব করে সন্দেহভাজন ৭৬ জঙ্গির একটি তালিকা হস্তান্তর করে দাবি করে, এসব সন্ত্রাসী আফগানিস্তানে লুকিয়ে আছে এবং তাদেরকে অবিলম্বে ইসলামাবাদের কাছে হস্তান্তর করতে হবে।

এর প্রতিক্রিয়ায় আফগান সরকার শনিবার কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূত আবরার হুসাইনকে তলব করে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কয়েকটি প্রদেশে সাম্প্রতিক পাক গোলাবর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code