আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৩

আবারও ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় তৃতীয় দফায় আবারও অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এবার এক দিন বিরতি দিয়ে আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

 

Manual4 Ad Code

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

 

Manual7 Ad Code

এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একই কর্মসূচি ঘোষণা দেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। বিবৃতিতে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে এই দুই দিনের অবরোধ পালনের আহ্বান জানান।

 

বিবৃতিতে এলডিপির এই নেতা বলেন, এলডিপির সর্বস্তরের নেতা–কর্মী ও দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করুন।

 

তিনি আরও বলেন, মেহেরবানি করে আগামীতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচি সফল করার জন্য সাহায্য করুন।

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়। একদফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ শেষ হবে আগামীকাল ভোরে।

 

(সুরমামেইল/এমএইচ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code