আবাসিক স্কুলে ১২ নাবালিকাকে গণধর্ষণ, প্রধান শিক্ষকসহ আটক ১১

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৬

আবাসিক স্কুলে ১২ নাবালিকাকে গণধর্ষণ, প্রধান শিক্ষকসহ আটক ১১

Manual2 Ad Code

gang-rape-india-378x252

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের বুলধানা জেলার হিভারখেড়ার একটি আবাসিক স্কুলে শিক্ষকদের বিকৃত যৌন লালসার শিকার হয়েছে ১২ জন আদিবাসী নাবালিকা স্কুলছাত্রী। এদের মধ্যে তিন কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানা গেছে। ওই আবাসিক স্কুলের ১১ জন শিক্ষক ওই ছাত্রীদের নিয়মিত ধর্ষণ করত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ ১১ জনকে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ।

এছাড়া আরো তিন শিক্ষকের সন্ধানে নেমেছে পুলিশ। এদিকে শিক্ষকদের এমন বীভৎস আচরণের কথা শুনে শিউরে উঠছেন সকলে। সমাজের চোখে শ্রদ্ধেয় শিক্ষকরা কী করে এমন বিকারগ্রস্ত মানসিকতার পরিচয় দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অভিভাবকরাও রয়েছেন আতঙ্কে।

ভুক্তভোগী ওই ১২ ছাত্রীকেই চিকিৎসার জন্য আকোলা জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের সাথে কাউন্সেলিংও করা হবে।

ধর্ষিতা ছাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, নিগৃহীত ছাত্রীদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। স্কুলের প্রধান শিক্ষক-সহ বাকি শিক্ষক, পিয়ন ও অন্য কর্মীরা প্রায়ই তাদের ধর্ষণ করত। কাউকে কিছু বলে দিলে হত্যার হুমকি দিত।

গত সপ্তাহে দীপাবলির ছুটিতে বাড়ি গিয়েছিল ওই বেসরকারি আবাসিক স্কুলের ছাত্রীরা। এদের অনেকেই জলগাঁও জেলার মুক্তাইনগরের হালখেড়া গ্রামের বাসিন্দা। ঘটনার কথা মনে করতে গিয়ে শিউরে ওঠেন গ্রামের ডেপুটি সরপঞ্চ বুলেসতেরনি সতী ভোঁসলে।

তিনি বলেন, দীপাবলির সময় গ্রামের সব মেয়েরা ছুটোছুটি করে খেলা করছিল। কিন্তু তিন জন চুপ করে এক কোণে বসে ছিল। আমরা ওদের জিজ্ঞাসা করি, কেন খেলছে না? তখন ওরা জানায়, ওদের পেটে খুব ব্যথা হচ্ছে। তলপেটে ভারী কিছু রয়েছে। আমরা ওদের ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরীক্ষা করে জানান, তিনটি মেয়েই অন্তঃসত্ত্বা। এরপর ওই বাচ্চা মেয়েগুলোকে জিজ্ঞাসা করে শিক্ষকদের এই অত্যাচারের কথা জানতে পারি।

Manual3 Ad Code

ভোঁসলের দাবি, আমরা অভিযুক্ত সব শিক্ষকের সর্বোচ্চ শাস্তি চাই। সরকার যেন কাউকে ছেড়ে না দেয়।

Manual1 Ad Code

বুলধানার এসপি এস ডি বাভিস্কার জানিয়েছেন, মুম্বাই থেকে ৪৫০ কিলোমিটার দূরে ওই স্কুলের হোস্টেলে বেশিরভাগই আদিবাসী ছাত্রী থাকে। আমরা নিগৃহীতা ছাত্রীদের সঙ্গে কথা বলার জন্য মহিলা পুলিশকে পাঠাই।

জানা গেছে, হোস্টেলের ভিতরে ছাত্রীদের প্রায়ই ধর্ষণ করত শিক্ষকরা। ধর্ষিত ছাত্রীদের সংখ্যা আরো বাড়তে পারে। অনেকেই হয়তো লজ্জা, ভয়ে মুখ খুলছে না।

Manual2 Ad Code

এদিকে ধর্ষিত ছাত্রীদের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকদের কড়া শাস্তির দাবি তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন।

সূত্র: টাইমসঅবইন্ডিয়া, এনডিটিভি

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code