সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: আমেরিকার ফ্লাইট কমিয়ে দিতে বাধ্য হয়েছে আমিরাত এয়ারলাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য থেকে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় পাঁচ মার্কিন নগরীতে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে আমিরাত এয়ারলাইন্স।
আমিরাত এয়ারলাইন্সের মুখপাত্র এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গত তিন মাস ধরে মার্কিন সব রুটেই বুকিং উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। এতে আগামী মাস থেকে মার্কিন পাঁচ নগরীতে ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়া হবে বলে জানান তিনি। ফোর্ট লাউডারডেল এবং ওরলান্ডোতে সপ্তাহে পাঁচটির বদলে একটি ফ্লাইট চালু রাখা হবে। এ ছাড়া, জুন মাস থেকে বোস্টন এবং সিয়াটেলে দৈনিকের বদলে প্রতি দুই দিনে একটি ফ্লাইট চালু রাখা হবে।
ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমে পাঁচ মুসলিম দেশের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর কয়েকটি দেশের বিরুদ্ধে ল্যাপটপের মতো বড় ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে বিমানে ওঠার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। নিরাপত্তার অজুহাতে এ নিষেধাজ্ঞা বলবত করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি