আমেরিকা কোনো যুদ্ধে জিততে পারে না : ট্রাম্প

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

আমেরিকা কোনো যুদ্ধে জিততে পারে না : ট্রাম্প

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক শক্তি গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এজন্য তিনি বিপুল পরিমাণ সামরিক বাজেট বরাদ্দ দেয়ার কথা বলেছেন।

Manual5 Ad Code

ট্রাম্প বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সামরিক শক্তি বাড়ানো একান্তই জরুরি কারণ আমেরিকা কোনো যুদ্ধে জিততে পারে না। ট্রাম্প জানতে চান, সর্বশেষ কবে আমরা জিতেছি? আমরা কী কোনো যুদ্ধে জিতেছি? আমরা কখনো কিছু জিততে পেরেছি? আমরা কখনো জিততে পারি নি।

রাজধানী ওয়াশিংটনের বাইরে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স বা সিপিএসি’-তে দেয়া বক্তৃতায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মার্কিন শিল্প ও সামরিক শক্তি পুনর্নির্মাণসহ তিনি নির্বাচনী প্রচারণার সময় দেশের জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করবেন।

Manual6 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী চাইলেও আমরা বড় ধরনের বাজেট দিতে পারি নি। কিন্তু এখন আমরা বাস্তবিকই আমাদের সামরিক বাহিনীর উন্নয়ন ঘটাব; সামরিক বাহিনীর হামলা ও আত্মরক্ষার ব্যবস্থাসহ সবকিছুতেই ইতিহাসের সবচেয়ে বেশি শক্তির যোগান দেয়া হবে। কেউ আমাদের কাছেও থাকতে পারবে না। কেউ আমাদের সামরিক বাহিনীর শক্তি নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। আমরা শক্তিতে বিশ্বাস করি এবং আমরা তা অর্জন করব।

Manual6 Ad Code

তিনি বলেন, যদি আমাদের প্রেসিডেন্টরা গত ১৫ বছর সমুদ্র সৈকতে কাটাতেন তাহলে মধ্যপ্রাচ্যের চেহারা এর চেয়ে ভালো থাকতো। ট্রাম্প তার দীর্ঘ বক্তৃতায় মেক্সিকো দেয়াল নির্মাণের কথাও পুনরুল্লেখ করেন। পাশাপাশি বরাবরের মতোই গণমাধ্যমের তুমুল সমালোচনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code