আরচ্যারী বিশ্বকাপে রুপা জিতলো বাংলাদেশ

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২১

আরচ্যারী বিশ্বকাপে রুপা জিতলো বাংলাদেশ

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক : আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২১ স্টেজ-২ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

 

Manual8 Ad Code

রোববার (২৩ মে) সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ৫/১ সেটে হেরে রুপা পেয়েছে বাংলাদেশের দুই আরচ্যার।

 

সেমিফাইনালে ৫-৩ সেটে কানাডাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

Manual8 Ad Code

 

এর আগে ১/১২ এর খেলায় ৫-৩ সেট পয়েন্টে ইরানকে এবং ১/৮ এর খেলায় ৫-১ সেট পয়েন্টে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী।

Manual2 Ad Code

 

কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠেন তারা।

 

Manual6 Ad Code

বিশ্ব আরচ্যারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পাওয়া রুপার পদকই আরচ্যারীতে দেশের সেরা সাফল্য। ২০১৯ সালে রোমান সানার জেতা ব্রোঞ্জ ছিল এর আগের সেরা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code