আর কতদিন যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে.?

প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫

আর কতদিন যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে.?

Manual6 Ad Code

 MMMM

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

সুরমা মেইল : ফেসবুক, ভাইবারসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলছেন, জননিরাপত্তার দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার। তিনি জানান, আশঙ্কা দূর হলেই এগুলো খুলে দেয়া হবে।

Manual4 Ad Code

বাংলাদেশে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় দুই কোটি। এর মধ্যে বেশিরভাগের প্রথম পছন্দ ফেইসবুক। জনপ্রিয়তা রয়েছে হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো মাধ্যমগুলোরও। তবে গত বুধবার মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর থেকেই বাংলাদেশে বন্ধ রয়েছে এসব মাধ্যম। কবে নাগাদ আবার এগুলো খুলে দেয়া হবে, তা নিশ্চিত করে বলছে না কর্তৃপক্ষ।

আকস্মিক এই যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। ঘনিষ্ঠজনের সাথে যোগাযোগ, গ্রুপ চ্যাটে ক্লাস-পরীক্ষার রুটিন শেয়ারসহ শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে অনেকের। এমনকি অনেক ব্যবসাতেও নেমেছে ধস।

Manual8 Ad Code

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিমও স্বীকার করছেন এসমব সমস্যার কথা। তবে তিনি বলছেন, দেশের নিরাপত্তাকে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলছেন, নারীর প্রতি সহিংসতা অথবা হয়রানিমূলক তৎপরতা নিয়ন্ত্রণে শিগগিরই ফেসবুকের সঙ্গে একটি চুক্তি করতেও আগ্রহী সরকার।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code