আলেপ্পোয় পৃথক বোমা হামলায় সেনাসহ নিহত ১৫

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

আলেপ্পোয় পৃথক বোমা হামলায় সেনাসহ নিহত ১৫

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পৃথক দুটি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত রয়েছেন বেশ কয়েকজন।

Manual1 Ad Code

প্রথম হামলায় এক দায়েশ সন্ত্রাসী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে দেইর হাফির শহরে হামলা চালায়। আলেপ্পো শহর থেকে ওই শহরের দূরত্ব ৫০ কিলোমিটার। এ হামলায় মারা গেছে সিরিয়ার আট সেনা ও সরকারপন্থি কয়েকজন যোদ্ধা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। হামলায় অন্য কয়েকজন আহত হয়। দায়েশ সন্ত্রাসীরা এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

দ্বিতীয় হামলায় এক দায়েশ সন্ত্রাসী তার কোমরের বেল্টে বাধা বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটায় এবং এতে মারা গেছে সরকারপন্থি অন্তত সাত যোদ্ধা। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code