‘আয়নাবাজি’র নতুন গান আলু পেঁয়াজের কাব্য

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

‘আয়নাবাজি’র নতুন গান আলু পেঁয়াজের কাব্য

Manual7 Ad Code

Ayna baji

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত চলচ্চিত্র ‘আয়নাবাজি’র নতুন গান।  গানটির শিরোনাম আলু পেঁয়াজের কাব্য। এটি লিখেছেন গীতিকার রাজিব আশরাফ, সুর করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন শান।

Manual2 Ad Code

গানটির মিউজিক ভিডিওটিতে দেখানো হয়েছে একই এলাকায় বসবাসরত দুইজন মানুষের অদ্ভুত স্থানে পরিচয় হয় এবং সম্পর্ক তৈরি হয়। কিছু ছোট ছোট মুহূর্তের সৃষ্টি হয়, যা মূল্যবান। প্রতিদিনের বিরক্তিকর ঘটনার বাইরে পছন্দের বা ভালোবাসার মানুষদের নিয়ে বেঁচে থাকার বাসনা থাকে মানুষের। দৈনন্দিন সকল বিশৃঙ্খলা থেকে অনেক দূরে এইসব পার্থিব বস্তু উপেক্ষা করে প্রিয়জনের সাথে মূল্যবান মুহূর্ত কাটানোর কোন তুলনা নেই।

ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী,  লুৎফর রহমান জর্জ,  হিরা চৌধুরী,  শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে।  চলচিচ্চত্রটির মুল ভাবনা গাওসুল আলম শাওনের। অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও তিনি রচনা করেছেন। ‘আয়নাবাজি’র পরিচালনায় রয়েছেন অমিতাভ রেজা।

Manual1 Ad Code

গাওসুল আলম শাওন এই গান নিয়ে বলেছেন,  দর্শকবৃন্দ এই চলচ্চিত্রটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন। আমি বিশ্বাস করি,  গানটি তাদের আগ্রহ বাড়িয়ে দেয়ার একটি নিঁখুত উপায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code