ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কর্মবিরতি পালন

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০১৬

ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কর্মবিরতি পালন

Manual7 Ad Code

কর্মবিরতী-1-660x330
সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির (বাপসা) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলার ১৩টি উপজেলায় ইউনিয়ন পরিষদ সচিবদের কর্মবিরতী পালিত হয়। রোববার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৫ জন ইউ/পি সচিব নিজ নিজ উপজেলার প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করেন। ইউ/পি সচিবদের চাকুরী সরকারীকরণ সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচী পালিত হয়। এদিকে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ সচিববৃন্দ সদর উপজেলা প্রাঙ্গনে এ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ১নং জালালাবাদ ইউ/পি সচিব কামরুল ইসলাম, ২নং হাটখোল ইউ/পি সচিব আব্দুল কাইয়ুম, ৩নং খাদিমনগর ইউ/পি সচিব তফন মজুমদার, ৪নং খাদিমপাড়া ইউ/পি সচিব আব্দুল খালিক, ৫নং টুলটিকর ইউ/পি সচিব শীষেন্দু শর্মা, ৬নং টুকেরবাজার ইউ/পি সচিব বিমান কান্তি দেব, ৭নং মোগলগাঁও ইউ/পি সচিব নেহার জিৎ পাল ও ৮নং কান্দিগাঁও ইউ/পি তোফায়েল হোসেন ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code