সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দ আচেহ প্রদেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁঁড়িয়েছে ২৫ জনে।
বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রদেশটির রেড ক্রস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৫। যার উৎপত্তিস্থল সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার।
ভূমিকম্প কেন্দ্রস্থলের পাশে বেশ কয়েকটি মসজিদ, ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা ধসে পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী কর্মকর্তারা এরইমধ্যে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছেন।
২০০৪ সালে ৯.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ভৌগোলিক দিক থেকে প্রদেশটির অবস্থান বেশ নড়বড়ে হয়ে পড়ে। ওই সময় ভূমিকম্প পরবর্তী সুনামিতে দেশটিতে এক লাখ বিশ হাজার মানুষের প্রাণহানি হয়।
Design and developed by ওয়েব হোম বিডি