ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজধানী ঢাকার ধামরাইয়ের গ্রাহকের করা চেক ডিজওনারের মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাসেল দম্পতির বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Manual7 Ad Code

 

সোমবার (১৬ মে) দুপুরের দিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আশরাফুজ্জামান এ আদেশ দেন।

 

Manual3 Ad Code

মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন রাসেলের স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও এডমিন মো. হাসান।

 

ভুক্তভোগী গ্রাহক আহাদ বলেন, আমি ঋণ নিয়ে ইভ্যালি থেকে পাঁচটি মোটরসাইকেল ক্রয় করি ১৪ লাখ টাকা দিয়ে। সেই মোটরসাইকেলের মূল্য ১৪ লাখ টাকা পরিশোধের ৪৫ দিনের মধ্যে আমাকে পাঁচটি মোটরসাইকেল দেয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। পরে মোটরসাইকেল নেই বলে পাঁচটি মোটরসাইকেল মূল্যের ২৫ লাখ টাকার চেক দেয় ইভ্যালি। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল এর স্বাক্ষরিত ১৫ লাখ ও ১০ লাখ টাকার দুটি চেক পাই। চেক দুটি নগদায়নের জন্য ধামরাই উপজেলার কালামপুর শাখার ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এ উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট ক্লোজ/ব্লক উল্লেখ করে চেক দুটি ডিজঅনার স্লিপসহ ফেরত দেন।

Manual3 Ad Code

 

এ ঘটনায় ৩০ দিনের মধ্যে নগদ টাকা চেয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন ও এডমিন মো. হাসানের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এতে কোনো উত্তর না পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। এ মামলায় তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

জজকোর্টের আইনজীবী আব্দুল ওয়ারেজ বলেন, আসামিদের টাকা পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু ওই নোটিশের কোনো উত্তর তারা দেননি এবং টাকা পরিশোধের কোনো পদক্ষেপও নেননি। পরে মামলা হলে আদালত বিচার বিবেচনা করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code