ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪

ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তার দল পিটিআইয়ের নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও এ সাজা দেয়া হয়েছে। সাইপার মামলায় তাদের এ কারাদণ্ড দেয়া হয়। খবর দ্য ডনের।

Manual7 Ad Code

 

মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআইয়ের এই দুই নেতার উপস্থিতিতে দফতর গোপনীয়তা আইনের বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ রায় ঘোষণা দেন। বিচারক আবুল হাসনাত গত বছর থেকেই এ মামলার শুনানি করছেন।

Manual5 Ad Code

 

আগামী ৮ জানুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে এমন রায় দেওয়া হলো। যদিও বিভিন্ন বাধা এবং প্রতীক না পাওয়া উপো করে ইমরান খানের দল জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে।

Manual4 Ad Code

 

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে গত বছরের আগস্টে ইমরান খান ও কুরেশির বিরুদ্ধে সাইফার মামলা করা হয়।

 

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code