ইরাকের মসুলে মার্কিন জোটের বিমান হামলায় নিহত ২৩০

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৭

ইরাকের মসুলে মার্কিন জোটের বিমান হামলায় নিহত ২৩০

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের মসুল নগরীতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবনের নীচে চাপা পড়ে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী এবং শিশু।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতকাল বৃহস্পতিবার বলেছে, মসুলের রাহ্‌মা হাসপাতালের কাছাকাছি জাদিদা অঞ্চল থেকে এখনো ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করছে ত্রাণকর্মীরা। মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ওই এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ  ঘটেছিল।

Manual7 Ad Code

ইরাকি সূত্রগুলো ২৩০ জনের বেশি মারা গেছে বলে জানিয়েছে। কিন্তু এ পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে ১৩০টি লাশ উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

তবে, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায় নি। কিন্তু স্থানীয় অধিবাসীরা বলছেন, মার্কিন জোটের বিমান হামলার পর বিস্ফোরকপূর্ণ একটি ট্রাকের বিস্ফোরণ ঘটানো হয়। ফলে ঘন বসতিপূর্ণ এলাকার কয়েকটি ভবন ধসে যায়। স্থানীয় আইনপ্রণেতা ফারিস আস-সানজারি বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট বিস্ফোরক ভর্তি ট্রাক লক্ষ্য করে হামলা করেছিল।

Manual4 Ad Code

অবশ্য মার্কিন নেতৃত্বাধীন জোট এখনো ওই এলাকায় হামলার বিষয়ে কোনো বিস্তারিত বিবরণ দেয় নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code