ইরাকে আইএস হামলায় নিহত ৪৬

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

ইরাকে আইএস হামলায় নিহত ৪৬

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরাকের কিরকুক নগরীতে উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর চলমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য। শনিবার নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে একথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিগেডিয়ার জেনারেল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আইএস উগ্রবাদীদের সঙ্গে সংঘর্ষে আমাদের ৪৬ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছে। এদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।’

Manual7 Ad Code

কিরকুকের স্বাস্থ্য অধিদপ্তর নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আরো বলেন, শুক্রবার ভোরে অভিযান শুরুর পর থেকে অন্তত ২৫ উগ্রবাদী হামলাকারীও নিহত হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code