সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্টের পরমাণু উপদেষ্টা ক্রিস্টোফোর ফোর্ড বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতাকে সম্মান করবেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, অন্য কোন সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত ইরানের পরমাণু সমঝোতা মানবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইরান যেন এ সমঝোতা মেনে চলে তা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
অবশ্য তিনি বলেন, আগের প্রশাসনের আমলে ইরানের সমঝোতাসহ যে সব পরমাণু চুক্তি হয়েছে তা খতিয়ে দেখছে হোয়াইট হাউজ।
আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ২১০৫ সালে ইরানের সঙ্গে চূড়ান্ত পরমাণু সমঝোতা সই করে এবং পরের বছরের ১৬ জানুয়ারি থেকে তা কার্যকর হওয়া শুরু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি