ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়াতি বলেছেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এটি ইরানের নিজস্ব ব্যাপার। ইসলামি ইরান প্রচারণাগত চাপের কাছে নতিস্বীকার করবে না এবং নির্ধারিত লক্ষ্যের আলোকে যখন ভালো মনে করবে তখনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

Manual8 Ad Code

রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

বেলায়াতি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দেশরক্ষা করা। প্রতিরক্ষা সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে অন্য কারো অনুমতির জন্য অপেক্ষা করে না ইরান।

আমেরিকা বিশ্বব্যাপী বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি জানান। বেলায়াতি আরও বলেন, ইসলামি ইরান এটা প্রমাণ করেছে যে, মনস্তাত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না বরং এসব অপতৎপরতার কারণে ইরান আগের চেয়েও বেশি সক্রিয় হয়ে উঠবে।

Manual2 Ad Code

ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যাপক সাফল্যের কারণে ইরানের শত্রুরা বিশেষকরে আমেরিকা ক্ষুব্ধ হয়ে উঠেছে। যদিও ইরানি কর্মকর্তারা সব সময় বলে এসেছেন, ইরান কারো জন্য হুমকি নয়। প্রতিরক্ষাই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code