ইরানের সামরিক শক্তি আত্মরক্ষামূলক : রুহানি

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

ইরানের সামরিক শক্তি আত্মরক্ষামূলক : রুহানি

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান সব সময় সব ধরনের সমস্যা ও মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করেছে। এ ছাড়া, ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা রক্ষার সেবায় নিয়োজিত।

তিনি বলেন, দেশ শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হওয়া সত্ত্বেও ইসলাম ও আরব দেশগুলোর অভিন্ন শত্রুরা মধ্যপ্রাচ্যে ইরান-আতঙ্ক ছড়াচ্ছে।

Manual6 Ad Code

মাস্কাত সফররত প্রেসিডেন্ট রুহানি বুধবার ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আলে সাঈদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

প্রেসিডেন্ট রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতাই কেবল এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

Manual6 Ad Code

হাসান রুহানি বলেন, এ অঞ্চলের দেশগুলো যখনই কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে তখনই তেহরান তাদের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান আঞ্চলিক দেশগুলোকে সহায়তা করতে কার্পণ্য করেনি।

Manual8 Ad Code

সাক্ষাতে সুলতান কাবুস রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।  মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের সহযোগিতার ভূঁয়সী প্রশংসা করেন ওমানের সুলতান। বুধবার একদিনের ওমান সফর শেষে প্রেসিডেন্ট রুহানি কুয়েতের উদ্দেশ্যে মাস্কাত ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code