ইলিয়াস আলীকে গুমের আগে দিনারকে নেওয়া হয়েছিল ‘টেস্ট কেস’ হিসেবে: লুনা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬

ইলিয়াস আলীকে গুমের আগে দিনারকে নেওয়া হয়েছিল ‘টেস্ট কেস’ হিসেবে: লুনা

Manual3 Ad Code

তাহসিনা রুশদীর লুনা। ছবি: বিএনপি মিডিয়া সেল


মেইল ডেস্ক:
বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ১৫ দিন আগে ‘টেস্ট কেস’ হিসেবে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয় বলে দাবি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।

 

তিনি বলেন, ‘২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গুম হন। এর ঠিক ১৫ দিন আগে ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়। দিনারকে গুম করা হয় আসলে টেস্ট কেস হিসেবে, যেটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছিলাম।’

 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

 

“বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এই সভার আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

 

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে গুম হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে ন্যায়বিচার যাতে প্রতিষ্ঠিত হয় এবং বিচার প্রক্রিয়া যেন কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

Manual7 Ad Code

লুনা বলেন, ‘গুম নিয়ে আমরা অনেকবার অনেক কথা বলেছি। গুমের শিকার পরিবার শুধুমাত্র পরিবারের অভিভাবককে হারিয়েছে, সেটা নয়। গুমের পর এসব পরিবারকে নানাভাবে নাজেহাল করা হয়।’

Manual5 Ad Code

 

তিনি জানান, ‘গুম হওয়া পরিবারগুলোকে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এসব কারণে তার মেয়ের স্কুল পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে গেলে বিভিন্ন মানুষের নানা নেতিবাচক মন্তব্য সহ্য করতে হয়েছে এবং গুম হওয়া পরিবারের সদস্যরা তীব্র আর্থিক জটিলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে বলে তিনি উল্লেখ করেন।’

 

ইতিহাসে ভুক্তভোগীদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে লুনা বলেন, ‘জুলাইয়ে যারা নিহত হয়েছেন; তারা জুলাই শহীদ হিসেবে ইতিহাসে আছেন। যারা জুলাইয়ে আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা হিসেবে আছেন। কিন্তু ১৭ বছরের যে গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিচয়টা কী? তারা ইতিহাসের কোথায় থাকবেন?’

Manual7 Ad Code

 

তিনি আরও মন্তব্য করেন যে, ‘২০২৪ সালের জুলাই আন্দোলন শুধুমাত্র একটি সময়ের আন্দোলন ছিল না, বরং এটি ছিল গত ১৭ বছরেরই ফলাফল।’

 

তিনি বলেন, “আমরা যেখানেই যাই মানুষ আমাদের গুম পরিবার বলে। আমাদের পরিচয় হয়ে গিয়েছিল ‘গুম পরিবার’।”

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code