ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৪০ জন ফিলিস্তিনি আহত

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৪০ জন ফিলিস্তিনি আহত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৪০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দিদের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনিরা বিক্ষোভ মিছিল বের করলে এ সংঘর্ষ শুরু হয়।

Manual7 Ad Code

ফিলিস্তিনের আল-ইয়াওম বার্তা সংস্থা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম আল-কুদসের কালান্দিয়া চেকপয়েন্টের কাছে একটি ইসরাইলি কারাগারের সামনে বিক্ষোভ দেখাতে যান একদল ফিলিস্তিনি যুবক। সেইসঙ্গে সিলওয়াদ ও সিনজিল শহর এবং নবী সালেহ গ্রামেও ফিলিস্তিনি বন্দিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইল বিরোধী বিক্ষোভ বের হয়।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরাইলি সেনারা টিয়ার গ্যাসের পাশাপাশি রাবার বুলেট ও তাজা গুলি ব্যবহার করে।

Manual4 Ad Code

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলি, রাবার-বুলেট ও টিয়ার গ্যাসে আক্রান্ত ১৪০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইসরাইলি কারাগারের দুঃসহ পরিস্থিতির প্রতিবাদে দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি গত ১৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন। ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটির প্রধান ঈসা কারাজে সোমবার জানিয়েছেন, অনশন ধর্মঘটের নেতৃত্ব দানকারী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারগুসি’র শারিরীক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code